Benimadhab Lyrics In Bengali on 2023 Best Song Lyrics : Singer – Lopamudra Mitra Music Director – Samir Chatterjee Lyricist – Joy Goswami Label – Saregama India Ltd বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো বেণীমাধব, তুমি কি আর, আমার কথা ভাবো ? বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী ইস্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জরী সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো ব্রীজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সে সব কথা এখনো মনে পড়ে? সে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নীচে অপূর্ব সে আলো…