Prithibita Naki choto hote hote Lyrics (পৃথিবীটা নাকি ছোট হতে হতে) Tapas Das | Gautam Chattopadhay
Album – Aabar Bochor Kuri Pore Band Name – Moheener GhoraGuli Singer – Gautam Chattopadhyay & Tapas Das Lyrics – Tapas Das Prithibita Naki choto hote hote Lyrics Tapas Das: পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী আ হা… ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি আ হা… ভেবে দেখেছো কী ? তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2) সারি সারি মুখ আসে আর যায় নেশাতুর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি আ হা… পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি আ হা… ভেবে দেখেছো কী ? তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…