|

দাম কমল শাওমি রেডমি ১০ ফোনের! (২০২২ মডেল)

 শাওমি এর রেডমি সিরিজ দেশের বাজারে বরাবরই বেশ জনপ্রিয়। রেডমি ১০ ফোনটি প্রথমে দেশে মুক্তি পাওয়ার পর দামের কারণে তেমন একটা পছন্দ করেননি কোনো কোনো আগ্রহী ক্রেতা। তবে বদলে যেতে যাচ্ছে এই ধারণা। দেশে শাওমি স্মার্টফোন তৈরীর সুবাদে দাম কমলো রেডমি ১০ ফোনটির ২০২২ মডেলের। শাওমি এর নাম দিয়েছে রেডমি ১০ ২০২২।

অর্থাৎ দেশে তৈরি রেডমি ১০ ফোনগুলো মূলত রেডমি ১০ ২০২২ নামে পরিচিত হবে। চলুন জেনে নেওয়া যাক রেডমি ১০ ২০২২ ফোনটির দাম, স্পেসিফিকেশন, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

দাম কমল শাওমি রেডমি ১০ ফোনের! (২০২২ মডেল)




ডিজাইন :

দাম বিবেচনায় রেডমি ১০ এর ডিজাইন বেশ চমৎকার বলা চলে। বেশিরভাগ শাওমি ফোন এর চেয়ে রেডমি ১০ এর মিড-সাইজ ডিজাইন অধিক স্বাচ্ছন্দ্য প্রদান করবে। ফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা হলেও দেখতে গ্লাস ও মেটাল এর মতো মনে হয়। ফোনের পাঞ্চ-হোল ডিসপ্লে ফোনটির প্রিমিয়ামনেসে বাড়তি মাত্রা যুক্ত করে। রেডমি ১০ এর ক্যামেরা কাটআউট দেখে ফোনটিকে আরো দামী মনে হতে পারে।

ডিসপ্লে :

রেডমি ১০ ফোনটিতে ৬.৫ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা আবার ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ৬০হার্জ বা ৯০হার্জ রিফ্রেশ রেট থেকে নিজের পছন্দের রিফ্রেশ রেট সেট করতে পারবেন ব্যবহারকারীগণ। ৪৪৫নিটস ব্রাইটনেস এর এই ডিসপ্লেতে আউটডোরে বেশ কার্যকরী একটি সল্যুশন।



পারফরম্যান্স :

রেডমি ১০ ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৮৮ চিপসেট। হেলিও জি৮৮ প্রসেসরটি রেডমি ৯ ফোনে ব্যবহৃত হওয়া হেলিও জি৮০ এর মতোই পারফরম্যান্স প্রদান করবে। দাম বিবেচনায় এই ফোনের এই হার্ডওয়্যার সেটাপকে যথাযথ বলা চলে।

ক্যামেরা :

বিশাল ক্যামেরা কাটআউট দেখেই নিশ্চিত করে বলা যায় রেডমি ১০ একটি কোয়াড ক্যামেরা সেটাপের ফোন। ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে ফোনটিতে। এছাড়াও ২মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো ও একটি ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। সর্বোচ্চ ৩০এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে ফোনটির ক্যামেরাসমূহ দ্বারা।



Read More : HSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে – এখানে রেজাল্ট জানুন

ব্যাটারি : 

৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে রেডমি ১০ ফোনটিতে। তবে বক্সে দেওয়া ১৮ওয়াট এর চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে বেশ কিছুটা সময় লাগবে। চার্জিং টাইম বেশি হলেও ব্যাটারি ব্যাকাপ দিয়ে তা পুশিয়ে দিবে ফোনটি।

একনজরে রেডমি ১০ এর স্পেসিফিকেশন :

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
  • মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

শাওমি রেডমি ১০ ২০২২ ফোনের দাম :

২০২২ মডেলে রেডমি ১০ এর দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার ফলে ফোনের দাম কমানো সম্ভব হয়েছে। রেডমি ১০ ২০২২ এর ২টি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক রেডমি ১০ ২০২২ প্রাইস ইন বাংলাদেশ।

রেডমি ১০ ২০২২ পাওয়া যাবে Carbon Gray এবং Sea Blue এই ২টি কালারে। ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর রেডমি ১০ ২০২২ পাওয়া যাবে ১৪,৯৯৯টাকায় যা মূল ভ্যারিয়েন্টে ছিল ১৮,৯৯৯টাকা। অন্যদিকে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট রেডমি ১০ ২০২২ এর দাম ১৬,৯৯৯টাকা যা মূল ভ্যারিয়েন্টে ছিল ২০,৯৯৯টাকা।

Related Lyrics

  • ভিডিও এডিটিং করে আয় করার উপায়

    ভিডিও এডিটিং একটি জনপ্রিয় স্কিল, বর্তমানে যার প্রচুর ডিমান্ড রয়েছে। এই দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ ভালো অংকের অর্থ আয় করা সম্ভব। এই পোস্টে ভিডিও এডিটিং থেকে আয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিও এডিটিং কি? সাধারণভাবে ভিডিও এডিটিং বলতে ভিডিও কাট, ট্রিম ও ক্লিপসমূহকে সিকোয়েন্স আকারে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিওতে রুপান্তরকে বুঝায়। এছাড়াও এনিমেশন, কালার গ্রেডিং,…

  • ফেসবুক ও টুইটারের বিকল্প হিসেবে ট্রাম্প চালু করলেন সোশ্যাল মিডিয়া !

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করেছেন। ট্রুথ সোশ্যাল নামের এই অ্যাপটি ২১শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে। গত বছর ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট নিষিদ্ধ করে ফেসবুক, টুইটার এবং ইউটিউব। অনেকদিন ধরেই ট্রাম্প বলে আসছিলেন তিনি নিজেই একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক চালু করবেন। অবশেষে আস্ত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে হাজির হলেন…

  • প্রতিদিন ৩টি বাধ্যতামূলক ভিডিও বিজ্ঞাপন দেখাবে ফেসবুক?

    সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা Facebook ক্রমাগতভাবে সাইটে বিজ্ঞাপন দেখানোর উপায় পরিবর্তন করছে। কোম্পানির আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন খাত থেকে প্রত্যাশা বাড়ছে বলে মনে হচ্ছে। বিজ্ঞাপনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত মাসে মাইক্রোসফটের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাটলাস কিনেছে ফেসবুক। তারপরে, মার্চের শেষের দিকে, জুকারবার্গের দল নিউজফিডের পাশাপাশি ডান কলামে একটি লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন চালু করে। শুধু তাই নয়, এই…

  • পুরোনো আইফোন মডেলের জন্য দুঃসংবাদ দিলো অ্যাপল !

    অ্যাপলের পণ্যের বৈশ্বিক সুনামের পাশাপাশি তাদের বিক্রয়োত্তর সেবাও সমানভাবে সমাদৃত। যেখানেই অ্যাপল স্টোর আছে, মানুষ সহজেই সেখান থেকে তাদের অ্যাপলের পণ্যের সেবা পেতে পারে। অ্যাপল তাদের আইফোনের জন্য সর্বোচ্চ 6 বছরের জন্য হার্ডওয়্যার আপডেট সরবরাহ করে। এবং সফ্টওয়্যারের ক্ষেত্রে, একটি আইফোন 10 বছর পর্যন্ত সমর্থন পেতে পারে। সাধারণত, অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের শীর্ষ তিনটি সংস্করণে…

  • নগদ ক্যাশ আউট চার্জ কত? বিস্তারিত জানুন

    নগদ ক্যাশ আউট চার্জ কত – এই বিষয়ে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন অনেকেই। মূলত নগদ ক্যাশ আউট ফি সম্পর্কে জানতে তারা এই সার্চ করে থাকেন। এই পোস্টে আমরা নগদ ক্যাশ আউট এর খরচ সম্পর্কে বিস্তারিত জানবো। নগদ মোবাইল মেন্যু, *167# নাম্বারে ডায়াল করে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ অ্যাপ…

  • উইন্ডোজ ৮.১ এর অসাধারন কিছু ফিচার “মেট্রো” ফাইল এক্সপ্লোরার এবং উন্নত মাল্টিটাস্কিং সুবিধা

    ডিভাইস এবং পরিষেবা সংস্থা মাইক্রোসফ্টের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম সংস্করণ 8.1 বিল্ড 9369-এর আসন্ন আপডেট হওয়া সংস্করণ অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া আইএসওগুলি ইতিমধ্যে বেশ কয়েকটি ফাইল শেয়ারিং সাইটে আপলোড করা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। যাইহোক, কিছু মিডিয়া আউটলেট উইন্ডোজ 8.1 এর সর্বশেষ বিল্ডের স্ক্রিনশট নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। এই স্ক্রিনশট…