|

ফেসবুক ও টুইটারের বিকল্প হিসেবে ট্রাম্প চালু করলেন সোশ্যাল মিডিয়া !

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করেছেন। ট্রুথ সোশ্যাল নামের এই অ্যাপটি ২১শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে। গত বছর ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট নিষিদ্ধ করে ফেসবুক, টুইটার এবং ইউটিউব। অনেকদিন ধরেই ট্রাম্প বলে আসছিলেন তিনি নিজেই একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক চালু করবেন। অবশেষে আস্ত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে হাজির হলেন তিনি।

প্রথমদিনেই ট্রুথ সোশ্যাল অ্যাপটি অ্যাপলের আপ স্টোরে সোশ্যাল ক্যাটাগরিতে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এর জায়গা দখল করে নেয়। মাত্র ৩ ঘণ্টায় এর আগ্রহী ব্যবহারকারী সংখ্যা ৮৫০০০ পৌঁছে যায়।

ফেসবুক ও টুইটারের বিকল্প হিসেবে ট্রাম্প চালু করলেন সোশ্যাল মিডিয়া !

 

ব্যবহারকারী ও অনেক প্রযুক্তিবোদ্ধার মতে, ট্রুথ সোশ্যাল অ্যাপটির ডিজাইন দেখতে অনেকটাই টুইটারের মত। টুইটারে একটি পোস্টকে বলা হয় টুইট। আবার ফেসবুকে দেয়া হয় স্ট্যাটাস। ঠিক তেমনি ট্রাম্পের এই সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টকে বলা হচ্ছে ‘ট্রুথ’। ফেসবুক হোমপেজে যেমন আছে নিউজ ফিড (বা ফিড), ট্রাম্পের এই সাইটে থাকবে ‘ট্রুথ ফিড’।

ফেসবুকে আপনি একটি পোস্ট ‘শেয়ার’ করতে পারেন। আবার টুইটারে ‘রিটুইট’ করে কোনো পোস্ট বা কনটেন্ট শেয়ার করা যায়। ট্রুথ সোশ্যাল অ্যাপে এই কাজটিকে বলা হচ্ছে ‘রিট্রুথ’।

অ্যাপটিতে আরও অনেক ফিচার থাকছে যেমন মেসেজিং, ভেরিফিকেশন ব্যাজ, নিজস্ব প্রোফাইল ম্যানেজমেন্ট প্রভৃতি।

গত ডিসেম্বরে ৫০০ জন ব্যবহারকারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে ট্রুথ সোশ্যাল। ২১শে ফেব্রুয়ারি অ্যাপটি আইফোনের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে মুক্তি দেওয়া হয়। গুগল প্লে স্টোরে প্রথমদিনে অ্যাপটি আসেনি, তবে বলা হয়েছে শীঘ্রই প্লে স্টোরেও এটি চলে আসবে। আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত আছে ট্রুথ সোশ্যালের। পরবর্তীতে বিশ্বের আরও অন্যান্য দেশের জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হবে।

মুক্তির প্রথম দিনেই বিভিন্ন উৎসুক ব্যবহারকারী, সাংবাদিক এবং প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকে অ্যাপটি ব্যবহার করার জন্য এটি ডাউনলোড করেন। এমনকি ফেসবুকেও ট্রুথ লিখে সার্চ করা পপুলার ট্রেন্ডে চলে যায়।

এত ইউজার সামলাতে গিয়ে ট্রুথ সোশ্যালের সার্ভার হিমশিম খায়, যার ফলে অ্যাপে বিভিন্ন এরর দেখা দেয়। ব্যবহারকারীদের ভেরিফিকেশন ইমেইল আসতে দেরি হয় এবং অনেককে লম্বা ওয়েটলিস্টে রেখে দেয় কোম্পানিটি।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার ম্যাস্তোডন এর ওপর ভিত্তি করে। নতুন এই সোশ্যাল অ্যাপ শুরুতে ভালই সাড়া ফেলে দিয়েছে। এখন দেখা যাক তারা কতদিনে https://truthsocial.com/ আরও অনেক দেশে পৌঁছাতে পারে এবং মানুষ এটি কীভাবে নেয়।b

Related Lyrics

  • ভিডিও এডিটিং করে আয় করার উপায়

    ভিডিও এডিটিং একটি জনপ্রিয় স্কিল, বর্তমানে যার প্রচুর ডিমান্ড রয়েছে। এই দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ ভালো অংকের অর্থ আয় করা সম্ভব। এই পোস্টে ভিডিও এডিটিং থেকে আয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিও এডিটিং কি? সাধারণভাবে ভিডিও এডিটিং বলতে ভিডিও কাট, ট্রিম ও ক্লিপসমূহকে সিকোয়েন্স আকারে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিওতে রুপান্তরকে বুঝায়। এছাড়াও এনিমেশন, কালার গ্রেডিং,…

  • প্রতিদিন ৩টি বাধ্যতামূলক ভিডিও বিজ্ঞাপন দেখাবে ফেসবুক?

    সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা Facebook ক্রমাগতভাবে সাইটে বিজ্ঞাপন দেখানোর উপায় পরিবর্তন করছে। কোম্পানির আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন খাত থেকে প্রত্যাশা বাড়ছে বলে মনে হচ্ছে। বিজ্ঞাপনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত মাসে মাইক্রোসফটের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাটলাস কিনেছে ফেসবুক। তারপরে, মার্চের শেষের দিকে, জুকারবার্গের দল নিউজফিডের পাশাপাশি ডান কলামে একটি লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন চালু করে। শুধু তাই নয়, এই…

  • পুরোনো আইফোন মডেলের জন্য দুঃসংবাদ দিলো অ্যাপল !

    অ্যাপলের পণ্যের বৈশ্বিক সুনামের পাশাপাশি তাদের বিক্রয়োত্তর সেবাও সমানভাবে সমাদৃত। যেখানেই অ্যাপল স্টোর আছে, মানুষ সহজেই সেখান থেকে তাদের অ্যাপলের পণ্যের সেবা পেতে পারে। অ্যাপল তাদের আইফোনের জন্য সর্বোচ্চ 6 বছরের জন্য হার্ডওয়্যার আপডেট সরবরাহ করে। এবং সফ্টওয়্যারের ক্ষেত্রে, একটি আইফোন 10 বছর পর্যন্ত সমর্থন পেতে পারে। সাধারণত, অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের শীর্ষ তিনটি সংস্করণে…

  • নগদ ক্যাশ আউট চার্জ কত? বিস্তারিত জানুন

    নগদ ক্যাশ আউট চার্জ কত – এই বিষয়ে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন অনেকেই। মূলত নগদ ক্যাশ আউট ফি সম্পর্কে জানতে তারা এই সার্চ করে থাকেন। এই পোস্টে আমরা নগদ ক্যাশ আউট এর খরচ সম্পর্কে বিস্তারিত জানবো। নগদ মোবাইল মেন্যু, *167# নাম্বারে ডায়াল করে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ অ্যাপ…

  • দাম কমল শাওমি রেডমি ১০ ফোনের! (২০২২ মডেল)

     শাওমি এর রেডমি সিরিজ দেশের বাজারে বরাবরই বেশ জনপ্রিয়। রেডমি ১০ ফোনটি প্রথমে দেশে মুক্তি পাওয়ার পর দামের কারণে তেমন একটা পছন্দ করেননি কোনো কোনো আগ্রহী ক্রেতা। তবে বদলে যেতে যাচ্ছে এই ধারণা। দেশে শাওমি স্মার্টফোন তৈরীর সুবাদে দাম কমলো রেডমি ১০ ফোনটির ২০২২ মডেলের। শাওমি এর নাম দিয়েছে রেডমি ১০ ২০২২। অর্থাৎ দেশে তৈরি…

  • উইন্ডোজ ৮.১ এর অসাধারন কিছু ফিচার “মেট্রো” ফাইল এক্সপ্লোরার এবং উন্নত মাল্টিটাস্কিং সুবিধা

    ডিভাইস এবং পরিষেবা সংস্থা মাইক্রোসফ্টের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম সংস্করণ 8.1 বিল্ড 9369-এর আসন্ন আপডেট হওয়া সংস্করণ অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া আইএসওগুলি ইতিমধ্যে বেশ কয়েকটি ফাইল শেয়ারিং সাইটে আপলোড করা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। যাইহোক, কিছু মিডিয়া আউটলেট উইন্ডোজ 8.1 এর সর্বশেষ বিল্ডের স্ক্রিনশট নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। এই স্ক্রিনশট…