নগদ ক্যাশ আউট চার্জ কত? বিস্তারিত জানুন

নগদ ক্যাশ আউট চার্জ কত – এই বিষয়ে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন অনেকেই। মূলত নগদ ক্যাশ আউট ফি সম্পর্কে জানতে তারা এই সার্চ করে থাকেন। এই পোস্টে আমরা নগদ ক্যাশ আউট এর খরচ সম্পর্কে বিস্তারিত জানবো। নগদ মোবাইল মেন্যু, *167# নাম্বারে ডায়াল করে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ অ্যাপ ব্যবহারের মাধ্যমেও করা যাবে নগদ ক্যাশ আউট।

নগদ ক্যাশ আউট চার্জ কত? বিস্তারিত জানুন

 

পার্থক্য রয়েছে নগদ অ্যাপ ও মোবাইল মেন্যু থেকে ক্যাশ আউটের খরচের মধ্যে। আমরা এই পোস্টে উভয় উপায়ে নগদ ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানবো।

*167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ

নগদ মোবাইল মেন্যু এর কোড হলো *167# যা ডায়াল করে নগদ একাউন্ট ব্যবহার করে ক্যাশ আউট থেকে শুরু করে বিল পেমেন্ট পর্যন্ত সকল সার্ভিস অ্যাকসেস করা যাবে। নগদ মোবাইল মেন্যু কোড ডায়াল করে ক্যাশ আউট এর খরচ ভ্যাট ছাড়া হলো ১২.৯৯টাকা। তবে ভ্যাটসহ মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ হলো ১৪.৯৪টাকা।

অর্থাৎ আপনি যদি নগদ থেকে ১০০০টাকা তোলেন, তবে আপনার বাড়তি খরচ হবে আরো ১৪.৯৪টাকা। অর্থাৎ প্রতি হাজারে মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ হলো ১৪.৯৪টাকা। একদিনে সর্বোচ্চ ৫বার ও ২৫হাজার টাকা নগদ ক্যাশ আউট করা যাবে। আবার প্রতি মাসে সর্বোচ্চ ২০বার ও ১,৫০,০০০টাকা নগদ থেকে ক্যাশ আউট করা যাবে।

নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে ক্যাশ আউট করা বেশ সহজ। নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে ক্যাশ আউট করতেঃ

  1. *167# নাম্বারে ডায়াল করুন
  2. এরপর Cash Out অপশনে প্রবেশ করতে 1 লিখে রিপ্লাই করুন
  3. এরপর নগদ উদ্যোক্তার (অর্থাৎ নগদ এজেন্ট) নাম্বার প্রদান করুন
  4. কত টাকা ক্যাশ আউট করতে চান, তার এমাউন্ট লিখে রিপ্লাই করুন
  5. এরপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বার প্রদান করে ক্যাশ আউট সম্পন্ন করুন

অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ

নগদ অ্যাপ থেকে ক্যাশ আউটের খরচ অপেক্ষাকৃত কিছুটা কম। অ্যাপ ব্যবহার করে নগদ ক্যাশ আউট এর ক্ষেত্রে মাত্র ৯.৯৯টাকা চার্জ প্রযোজ্য। তবে ভ্যাটসহ হিসাব করলে অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ হলো ১১.৪৯টাকা।

অর্থাৎ প্রতি ১০০০হাজার টাকা ক্যাশ আউট করতে বাড়তি ১১.৪৯টাকা খরচ করতে হবে। তাহলে অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ দাঁড়াচ্ছে প্রতি হাজারে ১১.৪৯টাকা। নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করতেঃ

  1. নগদ অ্যাপে প্রবেশ করে নগদ উদ্যোক্তার নাম্বার এন্টার করুন বা কিউআর কোড স্ক্যান করুন
  2. এরপর কত টাকা ক্যাশ আউট করবেন তার এমাউন্ট প্রদান করুন
  3. নগদ একাউন্টের পিন প্রদান করে Next চাপুন
  4. “Tao & hold to confirm / ট্যাপ করে ধরে রাখুন” অপশনে ট্যাপ করে ধরে রেখে ক্যাশ আউট এর প্রক্রিয়া সম্পন্ন করুন

নগদ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সর্বনিম্ন ও সর্বোচ্চ অংক রয়েছে। নগদ থেকে সর্বনিম্ন ৫০টাকা ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ থেকে একবারে সর্বোচ্চ ২৫হাজার টাকা ক্যাশ আউট করা যাবে।

Related Lyrics

  • ভিডিও এডিটিং করে আয় করার উপায়

    ভিডিও এডিটিং একটি জনপ্রিয় স্কিল, বর্তমানে যার প্রচুর ডিমান্ড রয়েছে। এই দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ ভালো অংকের অর্থ আয় করা সম্ভব। এই পোস্টে ভিডিও এডিটিং থেকে আয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিও এডিটিং কি? সাধারণভাবে ভিডিও এডিটিং বলতে ভিডিও কাট, ট্রিম ও ক্লিপসমূহকে সিকোয়েন্স আকারে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিওতে রুপান্তরকে বুঝায়। এছাড়াও এনিমেশন, কালার গ্রেডিং,…

  • ফেসবুক ও টুইটারের বিকল্প হিসেবে ট্রাম্প চালু করলেন সোশ্যাল মিডিয়া !

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করেছেন। ট্রুথ সোশ্যাল নামের এই অ্যাপটি ২১শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে। গত বছর ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট নিষিদ্ধ করে ফেসবুক, টুইটার এবং ইউটিউব। অনেকদিন ধরেই ট্রাম্প বলে আসছিলেন তিনি নিজেই একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক চালু করবেন। অবশেষে আস্ত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে হাজির হলেন…

  • প্রতিদিন ৩টি বাধ্যতামূলক ভিডিও বিজ্ঞাপন দেখাবে ফেসবুক?

    সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা Facebook ক্রমাগতভাবে সাইটে বিজ্ঞাপন দেখানোর উপায় পরিবর্তন করছে। কোম্পানির আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন খাত থেকে প্রত্যাশা বাড়ছে বলে মনে হচ্ছে। বিজ্ঞাপনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত মাসে মাইক্রোসফটের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাটলাস কিনেছে ফেসবুক। তারপরে, মার্চের শেষের দিকে, জুকারবার্গের দল নিউজফিডের পাশাপাশি ডান কলামে একটি লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন চালু করে। শুধু তাই নয়, এই…

  • পুরোনো আইফোন মডেলের জন্য দুঃসংবাদ দিলো অ্যাপল !

    অ্যাপলের পণ্যের বৈশ্বিক সুনামের পাশাপাশি তাদের বিক্রয়োত্তর সেবাও সমানভাবে সমাদৃত। যেখানেই অ্যাপল স্টোর আছে, মানুষ সহজেই সেখান থেকে তাদের অ্যাপলের পণ্যের সেবা পেতে পারে। অ্যাপল তাদের আইফোনের জন্য সর্বোচ্চ 6 বছরের জন্য হার্ডওয়্যার আপডেট সরবরাহ করে। এবং সফ্টওয়্যারের ক্ষেত্রে, একটি আইফোন 10 বছর পর্যন্ত সমর্থন পেতে পারে। সাধারণত, অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের শীর্ষ তিনটি সংস্করণে…

  • দাম কমল শাওমি রেডমি ১০ ফোনের! (২০২২ মডেল)

     শাওমি এর রেডমি সিরিজ দেশের বাজারে বরাবরই বেশ জনপ্রিয়। রেডমি ১০ ফোনটি প্রথমে দেশে মুক্তি পাওয়ার পর দামের কারণে তেমন একটা পছন্দ করেননি কোনো কোনো আগ্রহী ক্রেতা। তবে বদলে যেতে যাচ্ছে এই ধারণা। দেশে শাওমি স্মার্টফোন তৈরীর সুবাদে দাম কমলো রেডমি ১০ ফোনটির ২০২২ মডেলের। শাওমি এর নাম দিয়েছে রেডমি ১০ ২০২২। অর্থাৎ দেশে তৈরি…

  • উইন্ডোজ ৮.১ এর অসাধারন কিছু ফিচার “মেট্রো” ফাইল এক্সপ্লোরার এবং উন্নত মাল্টিটাস্কিং সুবিধা

    ডিভাইস এবং পরিষেবা সংস্থা মাইক্রোসফ্টের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম সংস্করণ 8.1 বিল্ড 9369-এর আসন্ন আপডেট হওয়া সংস্করণ অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া আইএসওগুলি ইতিমধ্যে বেশ কয়েকটি ফাইল শেয়ারিং সাইটে আপলোড করা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। যাইহোক, কিছু মিডিয়া আউটলেট উইন্ডোজ 8.1 এর সর্বশেষ বিল্ডের স্ক্রিনশট নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। এই স্ক্রিনশট…