Feluda Pherot Lyrics (ফেলুদা ফেরত) Anupam Roy
Song: Feluda Pherot
Singers: Anupam Roy, Rupam Islam & Rupankar Bagchi
Lyrics: Srijato Bandyopadhyay
Feluda Pherot Lyrics Bengali
ফের শুরু হলো খোঁজ,
যায় যায় সময় তবু ধার কমে না
তার যে অস্ত্র মগজ ।
ঠিক খুলে যাবে জট
ফের সময়মত সল্ভ হবে কেস
দুষ্টু লোক স্পিকটি নট ।
আর সাহস বাসা বাঁধে যে,
জমেছে কতশত টান টান অপেক্ষা
এবার রহস্য কে ?
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তবু কাঠমান্ডুতে কেন চুপিচুপি পিছু নিল ভয় ?
আকাশে মেঘ মেঘ মেঘরা যে
হাসিমুখে বন্ধু সাজে,
এ কেমন দুঃসময়?
অভিশাপে ভর করে ,
কেইবা জানে কি থেকে কি হয় ।
রাম্পা রাম্পা রাম্পারা যে
রাম্পা যেনো ধাপ্পাটা কি দেবে সময় ?
শানানো আছে চোখ
নেই উপায় পার পেয়ে যাবার।
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
