| |

Tumi Kichu Diona Lyrics (তুমি কিছু দিওনা) Andrew Kishor | Kanak Chapa

Song Information :
Song: Tumi Kichu Diona
Cast: Shabnur & Riaz
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Bhalobasa Bhalobasa
Director: Mohommad Hannan
Producer: Mahmud Haque Shamin
Production: S. N. N Pictures
Label: Anupam

Lyrics :

তুমি কিছু দিওনা ভালোবেসে
তুমি কিছু দিওনা ভালোবেসে
দিও ছোট ছোট স্বপ্ন,ছোট ছোট আশা
না বলা মনেরই,ছোট ছোট ভাষা
আর…,ভালোবাসা ভালোবাসা।
আর,ভালোবাসা ভালোবাসা
তুমি, কিছু দিওনা..ভালোবেসে…

ভালোবেসে তুমি যদি
মরণও…দাও,আমি মেনে নেব..
তবু তোমাকেই বুকে টেনে নেব…
তবু তোমাকেই বুকে টেনে নেব।
এই মনে তুমি ছাড়া
কোন কিছুই আর, বুঝেনা যে..
কাওকে পৃথিবীতে খুঁজে না যে
কাওকে পৃথিবীতে খুঁজে না যে।
ছোট ছোট গন্ধ,ছোট ছোট কথা
প্রেমেরই ভেলায়,সারাক্ষন ভাসা
আর…,ভালোবাসা ভালোবাসা।
আর..,ভালোবাসা ভালোবাসা
তুমি, কিছু দিওনা,ভালোবেসে….।

এ বুকের যমুনাতে
তুমি প্রেমের নাউ, বেও মাঝি…
দুটি জীবনের গান গেও মাঝি..
দুটি জীবনের গান গেও মাঝি।
প্রাণেরই বাঁশরিটা
তুমি কাছে এলে, সুরে বাজে..
তুমি দূরে গেলে ভেঙে চুড়ে বাজে
তুমি দূরে গেলে ভেঙে চুড়ে বাজে।
ছোট ছোট স্মৃতি,ছোট ছোট গীতি
দু’জনারই মনে,প্রেমেরই পিপাসা
আর..,ভালোবাসা ভালোবাসা।
আর ভালোবাসা ভালোবাসা

তুমি,কিছু দিওনা ভালোবেসে
তুমি,কিছু দিওনা ভালোবেসে
দিও,ছোট ছোট স্বপ্ন,ছোট ছোট আশা
না বলা মনেরই,ছোট ছোট ভাষা
আর..,ভালোবাসা ভালোবাসা।
আর..,ভালোবাসা ভালোবাসা
তুমি,কিছু দিওনা ভালোবেসে…।

Related Lyrics