Ekta Dussongbad Ache Poem Lyrics (একটা দুঃসংবাদ আছে) Munmun Mukherjee

 

 

 

 

Ekta Dussongbad Ache Poem Lyrics Munmun Mukherjee Recitation :

মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন একটা দুঃসংবাদ আছে বাংলা কবিতা।  সাদাত হোসেনের রচিত একটা দুুঃসংবাদ আছে বাংলা কবিতা।

 

Poem : Ekta Dussongbad Ache
Written by : Sadat Hossain
Recited by : Munmun Mukherjee

Ekta Dussongbad Ache Poem Lyrics In Bangla :

 

একটা দুঃসংবাদ আছে,
যারা আমাকে ভেঙেচুরে
টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল
তাদের জন্য –
দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে
আমি হোঁচট খেয়ে পড়ে গেলে
আর কখনো উঠে দাঁড়াতে পারবো না,
মুখ থুবড়ে পড়ে থাকবো
গা ঘিনঘিনে কাদায়।
আমাকে ছিঁড়ে কাগজের মতো
কুচিকুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে
আমি হারিয়ে যাবো, দিকশূন্য-পুর।
যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল
অতলান্তিক বিষাদ সমুদ্রে,
ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিষায়।
যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে
বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল,
শ্যাওলা জমা স্যাঁৎসেতে এক মজা পুকুর।
যে আমাকে দুঃখ দিয়ে, পুড়িয়ে শেষে
উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতোন
তাদের জন্য –
তাদের জন্য দুঃসংবাদ।
আমি এখন পাখির মতন,
আমায় ছিঁড়ে কুচিকুচি ভাসিয়ে দিলে
এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উড়তে জানি।
কাটা যায়না, ভাঙা যায়না
আমি এখন জলের মতোন,
ভেসে যেতে যেতে ও হঠাৎ
জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে, আমিও জানি।
আমিও জানি
ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে
দুফলা এক ছুরি হতে।

 

এই যে মানুষ
দুঃখ দিতে দুঃখ ভীষণ
সেও জানুক, আমি এখন হাসতে জানি।
শ্যাওলা জমা পুকুর জুড়ে
আমি এখন রোদের মতো ভাসতে জানি,
প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই,
আবার ফিরে আসতে জানি।
আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর
জেগে ওঠা ফিনিক্স পাখি,
আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি।
একটা দুঃসংবাদ আছে বাংলা কবিতা আবৃত্তি ইংরেজিতে- মুনমুন মুখার্জী :
Ekta dussongbad ache
Jara amake venge chure
Tukro kancher moto
choriye dite cheyechilo
Tader jonnyo
Dussongbad ti tader jonno
jara vebechile
Ami hochot kheye pore gele

 

Aar kokhono uthe darate parbo na
Mukh thubre pore thakbo
Gaa ghinghine kaday
Amake chera kagojer moto
Kuchikuchi kore haway vasiye dile
Ami hariye jabo dikshunnopur

 

Related Lyrics

  • মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে

      মধ্যবিত্ত বাবাদের এভাবেই মরতে হচ্ছে বর্তমান সমাজে ঃ ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন। বাবা কেমন আছেন? -হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত? আছি বাবা ভালো। -এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো?…

  • MrittuBonnai Vashe Ramjan (মৃত্যু বন্যায় ভাসে রমজান) Tabib Mahmud

        Poetry :Mrittu Bonnay Vashe Romjan Lyrics: Tabib MahmudVoice: Tabib Mahmud Mrittu Bonnay Vashe Romjan lyrics By Tabib Mahmud: মৃত্যুবন্যা, ভয়াল প্লাবন, ভেসে গেলো লাখো প্রাণ, আমারচেতনার হুশ ফেরাতে কি তবে এলো মাহে রমজান? জানি না সেকথা, দেখিনি আমি নতুন দিনের চাঁদ আমার আকাশে এখনো আধার আর কিছু অবসাদ। হয়নি আজাদ, শিশুর অধরে বির বির…

  • Iti Corona Virus Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir

      Poem : Iti Corona Virus Voice : Mir Written by : Vivienne (Spain) Transcript : Alokesh Mondal Concept : Anilava Chatterjee Editor : Sandip Kar Coordinate : Utsha Hazra Copyright to : Tolly Time Production : Greymind Communication Iti Corona Virus Poem Lyrics By Mir : পৃথিবী ফিসফিসিয়ে বলেছিলো কিন্তু তোমরা শুনতে পাওনি, পৃথিবী…

  • Ek Opremiker Jonyo Poem Lyrics (এক অপ্রেমিকের জন্য) Taslima Nasrin

        Ek Opremiker Jonyo Poem Lyrics Taslima Nasrin : মুনমুন মুখোপাধ্যায় আবৃত্তি করেছেন এক ওপ্রেমিকের জন্য বাংলা কবিতা।  তাসলিমা নাসরিনের রচনা এক ওপ্রেমিকেেে জন্য রর বাংলা কোবিতা। Poem : Ek Opremiker Jonyo Written by : Taslima Nasrin Recited by : Munmun Mukherjee Recrding & Mixing : Kaushik Som Ek Opremiker Jonyo Kobita Lyrics In…

  • Blocklist Bengali Poem Lyrics (ব্লক লিস্ট) Munmun Mukherjee Recitation

          Blocklist Bengali Poem Lyrics Munmun Mukherjee : ব্লকলিস্ট বাঙ্গালী কবিতা আবৃত্তি করেছেন মুনমুন মুখোপাধ্যায়। ব্লকলিস্ট বাঙালি সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রেমের গল্পের কবিতা লিখেছেন দেবোজ্যোতি। Poem : Blocklist Recited by : Munmun Mukherjee Writer : Debojyoti Recrding & Mixing : Kaushik Som Camera : Nilanjan Edit : Soumyadip Blocklist Bengali Poem Lyrics In…