|

Mukti Lyrics (মুক্তি) Zillur Rahman Shohag | Shohortoli Band

 

Mukti Lyrics (মুক্তি) Shohortoli Band

 

Mukti Lyrics by Zillur Rahman Shohag Vocal Shohortoli Band :

Mukti Song Lyrics Performed by Shohortoli Band from Ekhon Ekhane Bengali Album. Amalkanti Bengali Poem Written by Nirendranath Chakraborty. Starring: Shahriar Rafid And Kawsar Hossain. Song Lyrics In Bengali Written by Zillur Rahman Shohag.
Song Title : Mukti
Artist : Shohortoli Band
Album : Ekhon Ekhane
Lyrics : Zillur Rahman Shohag
Poem : Amalkanti by Nirendranath Chakraborty
Tune : Mishu Khan
Album : Ekhon Ekhane
Music Produced by : Setu Chowdhury
Script : Monjur Morshed
Direction : Ansaree Shahed
DOP : Sudip & Samrat
Editing : Ansaree Shahed

Mukti Song Lyrics In Bangla :

কবিতা :
অমলকান্তি আমার বন্ধু,
স্কুলে আমরা একসঙ্গে পড়তাম।
রোজ দেরি করে ক্লাসে আসতো
পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে
জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম,
কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের
সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরুলের পাতায়
যা নাকি অল্প-একটু
হাসির মতন লেগে থাকে।
গান :
এই পায়ে চলার পথে
ধুলোর রথে উড়ছে সবুজ সময়,
এক মুক্তি প্রতিম ঠোঁট
জ্বরের ঘোরে গাইছে আহত প্রলাপ।
প্রহরীর বেশে দুয়ার আটকে
কে বা কারা ?
পাতার ভাজে জীবন খুঁজে
রোদ ছন্নছাড়া।
যেখানেই স্বপ্ন আগন্তুক
ভীষণ সেখানেই মেলে দেয় পাখা,
যেখানেই সীমানার নেই প্রয়োজন
সেখানেই কাঁটাতার আঁকা।
তোমরা যখন রোদ চশমায়
কুড়োও খেয়ালে আঁধার,
এক আলোর পাখি আকাশ ভুলে,
অন্ধ খাঁচায় খোঁজে মিথ্যে আবাস।
কবিতা :
আমরা কেউ মাষ্টার হয়েছি,
কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন,
অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে,
চা খায়, এটা-ওটা গল্প করে,
তারপর বলে, উঠি তাহলে
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারত,
যে ডাক্তার হতে চেয়েছিল,
উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।
অথচ, সকলেরই ইচ্ছেপূরণ হল,
এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সেই অমলকান্তি রোদ্দুরের কথা
ভাবতে-ভাবতে, ভাবতে-ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।
গান :
কিছু গল্প পড়ে থাকে
মলিন খেয়ালের দরজায়,
ভুল বিন্যাসই জীবন
এ সত্য আজন্ম মেনে নিতে হয়,
আলোকের ইশারায় তবু
প্রতিদিনই আসে ভোর,
আলোকের ইশারায় তবু
প্রতিদিনই আসে ভোর,
শুধু আলোর পাখিরা খুন হয়,
শুধু আলোর পাখিরা খুন হয়,
রোজ নিয়ত অবহেলায়
রোজ নিয়ত অবহেলায়
রোজ নিয়ত অবহেলায়।

মুক্তি লিরিক্স ইংরেজিতে – শহরতলী ব্যান্ড :

Ei paaye cholar pothe
Dhulor rothe urche sobuj somoy
Ek mukti pratim thot
Jwarer ghore gaiche ahoto prolap
Prohorir beshe duar aatke
Ke ba kara
Patar vaje jibon khuje
Rod chonnochara.

 

Related Lyrics

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…

  • Uthchhe Jege Sakal Gulo Lyrics (উঠছে জেগে সকালগুলো) Shreya Ghoshal | Autograph

        Uthchhe Jege Sakal Gulo Lyrics by Shreya Ghoshal : Uthchhe Jege Sakal Gulo Lyrics from Autograph Bengali Movie The song is sung by Shreya Ghoshal Starring: Indraneil Sengupta and Nandana Sen Music composed by Debojyoti Mishra Uthche Jege Shokalgulo Song Lyrics written by Srijit Mukherji. Movie: Autograph Song: Uthche Jege Shokalgulo Singer: Shreya Ghoshal Lyrics: Srijit Mukherji Music: Debojyoti Mishra Directed by: Srijit…