Amar Sonar Bangla Lyrics (আমার সোনার বাংলা জেমস) James | Prince Mahmud

 

Amar Sonar Bangla Lyrics

 

Amar Sonar Bangla Lyrics by James :

Amar Sonar Bangla Song Is Sung by James Bengali Song. Amar Shonar Bangla Ami Tomay Valobashi Cover Version Song Is Sung by Noble Man.

Song : Amar Sonar Bangla
Singer : James
Lyrics : Prince Mahmud

 

Amar Sonar Bangla Song Lyrics In Bengali :

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সারোয়ার্দী, শেরেবাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।

তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
একাক্তরের দিনগুলি,
তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রাণ,
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্নানদীর টান।

তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
শাণিত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদীন,
এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
নতুন দেখা সে ভোর।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম,
প্রথম ও শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা
জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।

তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তি-সংগ্রামে
সোনা ঝরা সেই রোদ্দুর।
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি,
তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।

আমার সোনার বাংলা লিরিক্স :

Tumi mishrito logno madhurir
Jole veja kobitay
Acho soroyardi sherebangla
Vasanir shesh icchay
Tumi bongo bondhur rokte agun jwala
Jwalamoyi se vashon
Tumi dhaner shishe mishe thaka
Shohid jiyar shopon
Amar sonar bangla ami tomay bhalobashi
Jonmo diyecho tumi maa go
Tai tomay valobashi
Amar praaner bangla ami tomay valobashi
Praner priyo maa go toke
Boro beshi valobasi.

Related Lyrics

  • Vison Vabe Tomake Porche Mone Lyrics (ভীষনভাবে তোমাকে পড়ছে মনে) James

      Vison Vabe Tomake Porche Mone Lyrics by James : Vison Vabe Tomake Porche Mone Song Lyrics in Bangla : ভীষণ ভাবে তোমাকে পড়ছে মনে একটু কি জল গড়ালো চোখের কোণে.. ভীষণ ভাবে তোমাকে পড়ছে মনে একটু কি জল গড়ালো চোখের কোণে.. ও বন্ধু তোমার বন্ধুত্বের দোহাই। শুধু ফিরে এসো পুরোনো জীবনে.. ভীষণ ভাবে তোমাকে…

  • Tor Preme Te Ondho Holam Lyrics (তোর প্রেমেতে অন্ধ হলাম) James

      Song Info : Movie Name: Satta Singer: James Music: Bappa Mazumder Lyrics: Shafiq Tuhin Music Label: Taranga Entertainment Tor Preme Te Ondho Holam Lyrics By James: তোর প্রেমেতে অন্ধ হোলাম, কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই, সকাল, দুপুর, রাতে। (x2) আগুন জেনেও পুড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিলো রে…

  • Sundori Toma Amar Lyrics (সুন্দরীতমা আমার) James

        Sundori Toma Amar Lyrics by James : Taray Taray Song lyrics by James. The song “Taray Taray” (sundoritoma) is sung by famous singer James. The lyrics is extracted from a poem, named “Uttor”, written by Shamsur Rahaman. Taray taray lyrics. Taray lyrics James. Taray Taray song lyrics by James. Song : Ami Taray…

  • Ondho (আত্মহত্যা পাপ) James

      Attohotta Paap Lyrics (আত্মহত্যা পাপ, না হয় হতাম আমি) James Download MP3 Ondho (আত্মহত্যা পাপ) James   আত্মহত্যা পাপ, না হয় হতাম আমি… আত্মঘাতী সেই একটা মানুষ; সারাটি জীবন ধরে, তিল-তিল-তিল করে গড়েছি প্রেমের বুকে মিথ্যে ফানুস।। এ নয়ন অন্ধ করে দাও কেউ.!! আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ।। এ মনের…

  • Majhe Majhe Nijeke Lyrics (মাঝে মাঝে নিজেকে) James

    Majhe Majhe Nijeke Lyrics (মাঝে মাঝে নিজেকে) James Majhe Majhe Nijeke Lyrics by James : Majhe Majhe Nijeke Song Is Sung by James. Majhe Majhe Nijeke Boro Eka Lage Lyrics In Bengali from Brihospoti Bengali Mixed Album. In This Album James Sung Five Song from Nogor Baul And Hasan Sung Five Song from Ark. Song : Majhe…