Epitaph Shonar Bangla Circus Lyrics (এই আলো ধরে রাখো কুঠুরী) Shonar Bangla Circus

 

Epitaph Shonar Bangla Circus Lyrics

 

Epitaph Shonar Bangla Circus Lyrics by Shonar Bangla Circus :

Singer Shonar Bangla Circus
Music Shonar Bangla Circus
Song Writer Probar Ripon

Epitaph Shonar Bangla Circus Lyrics in Bangla :

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে

এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরাফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরাফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয়
যদি তোমার পুরোনো সৈকত

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরাফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য।

 

Related Lyrics

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…

  • Uthchhe Jege Sakal Gulo Lyrics (উঠছে জেগে সকালগুলো) Shreya Ghoshal | Autograph

        Uthchhe Jege Sakal Gulo Lyrics by Shreya Ghoshal : Uthchhe Jege Sakal Gulo Lyrics from Autograph Bengali Movie The song is sung by Shreya Ghoshal Starring: Indraneil Sengupta and Nandana Sen Music composed by Debojyoti Mishra Uthche Jege Shokalgulo Song Lyrics written by Srijit Mukherji. Movie: Autograph Song: Uthche Jege Shokalgulo Singer: Shreya Ghoshal Lyrics: Srijit Mukherji Music: Debojyoti Mishra Directed by: Srijit…