Jage Aalo Jage Pran Lyrics (জাগে আলো জাগে প্রাণ) Aditi Munshi | Avishek Chattopadhyay

 

Jage Aalo Jage Pran Lyrics (জাগে আলো জাগে প্রাণ) Aditi Munshi | Avishek Chattopadhyay

 

Jage Aalo Jage Pran Lyrics Aditi Munshi And Indarnil Dutta :

জাগে আলো জাগে প্রাণ দুর্গা পূজা আগমোনি গানটি গেয়েছেন অদিতি মুন্সী এবং ইন্দ্রনীল দত্ত। দেবজিৎ রায়ের সংগীত এবং বাংলা ভাষায় গানের কথা লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায়।
Song : Jage Aalo Jage Pran
Vocal : Aditi Munsi & Indranil Datta
Music Director : Devjit Roy
Lyrics : Avishek Chattopadhyay
Studio : S.V Creative
Music video By : Filmably Creation House
Directed By :  Sayak & Chandan
Cinematographer : Rajsekhar Choudhury
Editor & Colourist : Sayak Mukherjee.

Jage Aalo Jage Pran Lyrics In Bangla :

জাগে আলো জাগে প্রাণ
অন্ধকার অবসান
জাগে নব দিনের বাণী,
জাগে মাটি জাগে ঢেউ
জাগিয়ে আসছে কেউ
কে যেন গাইছে আগমনী।
অমল আলোর স্বরলিপি আজ
মেঘে মেঘে কে বাজায় গো,
চলে যেতে যেতে শ্রাবণের গান
শরৎ শিশিরে হারায় গো,
অমল আলোর স্বরলিপি আজ
মেঘে মেঘে কে বাজায় গো।
শোকে বিহ্বলা বিরহী তটিনী
শান্ত হয়েছে শুনে আগমনী,
শোকে বিহ্বলা বিরহী তটিনী
শান্ত হয়েছে শুনে আগমনী,
দূর্বাদলে কে বাজিয়ে নূপুর
দূর্বাদলে কে বাজিয়ে নূপুর
শরতকমল ফোটায় গো।
অমল আলোর স্বরলিপি আজ
মেঘে মেঘে কে বাজায় গো।
জাগে আলো জাগে প্রাণ
অন্ধকার অবসান
জাগে নব দিনের বাণী,
জাগে মাটি জাগে ঢেউ
জাগিয়ে আসছে কেউ
কে যেন গাইছে আগমনী।
শিউলির সাজে সেজেছে ধরণী
কাশের দোলায় এলো ত্রিনয়নী,
শিউলির সাজে সেজেছে ধরণী
কাশের দোলায় এলো ত্রিনয়নী,
দুঃখ মুছিয়ে আনন্দময়ী
দুঃখ মুছিয়ে আনন্দময়ী
হাসিতে ভুবন ভোলায় গো।
অমল আলোর স্বরলিপি আজ
মেঘে মেঘে কে বাজায় গো,
চলে যেতে যেতে শ্রাবণের গান
শরৎ শিশিরে হারায় গো,
অমল আলোর স্বরলিপি আজ
মেঘে মেঘে কে বাজায় গো।
জাগে আলো জাগে প্রাণ
অন্ধকার অবসান
জাগে নব দিনের বাণী,
জাগে মাটি জাগে ঢেউ
জাগিয়ে আসছে কেউ
কে যেন গাইছে আগমনী
কে যেন গাইছে আগমনী।
মা.. মা.. মা গো।

জাগে আলো জাগে প্রাণ লিরিক্স ইংরেজিতে – দুর্গাপূজার গান :

Jage aalo jage praan
Ondhokar oboshan
Jaage nobo diner baani
Jage mati jage dheu
Jagiye ashche keu
Ke jeno gaiche agomoni
Amal aalor swaralipi aaj
Meghe meghe ke bajay go
Chole jete jete shraboner gaan
Shorot shishire haray go.

 

Related Lyrics

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…

  • Uthchhe Jege Sakal Gulo Lyrics (উঠছে জেগে সকালগুলো) Shreya Ghoshal | Autograph

        Uthchhe Jege Sakal Gulo Lyrics by Shreya Ghoshal : Uthchhe Jege Sakal Gulo Lyrics from Autograph Bengali Movie The song is sung by Shreya Ghoshal Starring: Indraneil Sengupta and Nandana Sen Music composed by Debojyoti Mishra Uthche Jege Shokalgulo Song Lyrics written by Srijit Mukherji. Movie: Autograph Song: Uthche Jege Shokalgulo Singer: Shreya Ghoshal Lyrics: Srijit Mukherji Music: Debojyoti Mishra Directed by: Srijit…