|

Bishaal Brishtira Lyrics (বিশাল বৃষ্টিরা) Rupam Islam | Bangla Song

 

Bishaal Brishtira Lyrics (বিশাল বৃষ্টিরা) Rupam Islam | Bangla Song

 

Bishaal Brishtira Lyrics Rupam Islam And Samik Roy Choudhury :

রূপম ইসলামের গাওয়া বিশাল বৃষ্টিরা গানটি গেয়েছেন এবং র‍্যাম পারফর্ম করেছেন সামিক রায় চৌধুরী। বাংলায় গানের কথা লিখেছেন রূপম ইসলাম এবং র‍্যাপ লিখেছেন সামিক।
Song : Bishal Brishtira
Lyrics, Composition & Vocals : Rupam Islam
Rap Written and Performed by : Samik Roy Choudhury
Backing Vocals : Srijita Mitra
Arrangement & All Instruments Played by : Sugata Roy Palodhi
Recording, Mixing & Mastering : Prasenjit Chakrabutty
Dance : Meethi
Direction : Antaroop Chakraborty, Samik
Cinematography : Samriddha Ganguly (Rupam Islam),
Prosenjit Koley (Samik Roy Choudhury),
Dona Gupta (Meethi)
Video Editing : Antaroop Chakraborty

Bishaal Brishtira Lyrics In Bangla :

বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ
(হঠাৎ)
ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে
(কালো মেঘ ঘনিয়ে আসছে আকাশে)
আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন
নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে।
বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ
হঠাৎ
ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে,
ও আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন
নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে।
কষ্টকল্পিত প্রকল্প গর্ভেই খোঁজে, খোঁজে
প্রকাশপথ এই অন্ধকারের বেড়াজালে,
ও সবুজ রঙ পেলে হবেই আবার সংগ্রামী
বৃষ্টিপাত তাকে অভিনন্দন পৌঁছালে।
সবুজের খোঁজে বৃষ্টি পূজা
বৃষ্টি দেয় সে কৃপণ রাজা,
উজাড় করে যদি ভাণ্ডার
ধ্বংস বন্যা হাহাকার,
তবে
কেন
অকারণে
অর্চন?
নিজ
গুণে
সুখ শান্তি
বর্জন
প্রকৃতি random
মিছে আবেশটা
দখলের চেষ্টা
দ্যাখোনি শেষটা
দেখতে চেয়েও না করতে যেও না বায়না
অকারনে খুন হবে শেষটায় ময়না
তদন্ত হবে না, ইনসিওরেন্স পাবে না,
‘ঈশ্বরের হাত’ বলে case করা যাবে না।
আদম বা ইভের প্রথম ভুল নয়
আজও এ স্বর্গ মানুষের ভুল সয়,
অভুক্ত ধরিত্রীর জল শুষে খায়
যা যায় তা কখনও ফিরে আসবে কি?
খুশির স্বর্গ আমি খুঁজিনি যে মোটেই
নিরাশার আঁধার আমার পাশে জোটে,
যমভক্ত বিরক্ত ত্রিমুণ্ড কুকুরটা যে
নরক থেকেও ফিরিয়েছে আমায়।
কিছু নেই কিছু নেই তাই চারপাশে
অশরীরী শূন্যতা প্রেতলোকে হাসে,
অভিশপ্ত-ভবিষ্যৎ এই নাগপাশে
আজও অতীতবন্দী দেখে স্থবির আমায়
দ্যাখো ক্রোধ জ’মে মেঘের মতন
দ্যাখো ক্ষোভ জ’মে মেঘের মতন।
তৃতীয় বিশ্বে নয়, তৃতীয় বিশ্বযুদ্ধে আছি
মহাপ্রলয়ের সাক্ষী আজ – হে হে – মরি বা বাঁচি
বাণী প্রলাপ
ভাল খারাপ
বাছাবাছি নেই
কাছাকাছি তবু
প্রকৃতি-মানুষে হাতাহাতি প্রভু
বিকাশে ফ্যাকাশে
কঙ্কালসার পৃথিবীটা
হাতে গীতা, কুরআন, বাইবেল
নিয়ে পিতা
রাগারাগি করে
ভাগাভাগি করে
নির্বোধ তাই আঁকড়ে ধরেছে
প্রকৃতি ভোলেনি কাজ
রুষ্ট ভ্রূকুটি আজ
বজ্র তড়িৎ বাজ
অতীতের সব ক্ষোভগুলো যেন
আছড়ে পড়েছে, আছড়ে পড়েছে।
দ্যাখো ক্ষোভ জমে মেঘের মতন
দ্যাখো ক্ষোভ জমে মেঘের মতন
দেখো ক্রোধ জমে মেঘের মতন
দেখো ক্ষোভ জমে মেঘের মতন
পেতে পৃথিবীর অধিকার
ঝরবে কি বৃষ্টির চেহারায় ?
জ’মে আছে কান্না,
জ’মে আছে বুকে কান্না
আজ নিজের ভেতর না খুঁড়ে
বাইরে খুঁজছ হীরা পান্না?
প্রত্যাশা মারছে দিন রাত্রি জানে
জেনেও জানো না তার মানে (মানে)
কষ্ট কল্পিত প্রকল্প গর্ভেই খোঁজে, খোঁজে
(সে খোঁজের শেষ নেই)
প্রকাশপথ এই অন্ধকারের বেড়াজালে
(গহন তিমিরে)
ও সবুজ রঙ পেলে হবেই আবার সংগ্রামী
(আদিম সংগ্রাম)
বৃষ্টিপাত তাকে অভিনন্দন পৌঁছালে।
বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ
হঠাৎ
ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে,
ও আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন
নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে।
কমে যাচ্ছে Ozone
পুড়ে যাচ্ছে গোটা Amazon
AC হোক বা heater-এ
আজ thermometer-এ
চড়বে না পারদ; প্রাকৃতিক গারদ
ধরা পড়বে কোনও viral infection
কমে আসছে দিন
নেই সে রাত রঙিন
আজ জীবনে
স্বপনে
লবণে
Lockdown-এ
Foul গোটা scene
ভারী হচ্ছে চোখ
আর কত যে দুর্ভোগ
যত সমস্যাই হোক
আছে দুই dose vaccine.
বিশাল বৃষ্টিরা লিরিক্স ইংরেজিতে  – রূপম ইসলাম ও সমীক রায় চৌধুরী :
Bishal brishtira evbei neme ashe hotath
Byapok brojrera evabei hana diye thake
Kalo megh ghoniye asche akashe
Adim bhoy aar dondera milemishe jokhon
Notun chetonar prostabe swakhor rakhe
Kosrokolpito prokolpo gorbhei khoje
Prokashpoth ei ondhokarer berajale
Sobuj rong pele hobei abar songrami
Brishtipaat taake obhinondon pouchale.

 

Related Lyrics

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…

  • Uthchhe Jege Sakal Gulo Lyrics (উঠছে জেগে সকালগুলো) Shreya Ghoshal | Autograph

        Uthchhe Jege Sakal Gulo Lyrics by Shreya Ghoshal : Uthchhe Jege Sakal Gulo Lyrics from Autograph Bengali Movie The song is sung by Shreya Ghoshal Starring: Indraneil Sengupta and Nandana Sen Music composed by Debojyoti Mishra Uthche Jege Shokalgulo Song Lyrics written by Srijit Mukherji. Movie: Autograph Song: Uthche Jege Shokalgulo Singer: Shreya Ghoshal Lyrics: Srijit Mukherji Music: Debojyoti Mishra Directed by: Srijit…