Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics (একবার বিদায় দে মা) Lata Mangeshkar | Patriotic Song

 

Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics (একবার বিদায় দে মা) Lata Mangeshkar | Patriotic Song

 

Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics Patriotic Song :

একবার বিদায় দে মা ঘুরে আসি বাংলা দেশপ্রেমিক গানটি গেয়েছেন দেবলীনা নন্দী। এই গানটি মূলভাবে গেয়েছেন লতা মঙ্গেশকর সুভাষচন্দ্র বাংলা চলচ্চিত্র থেকে। ক্ষুদিরাম বসু বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় বিপ্লবী ছিলেন যিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন।

Song : Ekbar Biday De Ma Ghure Ashi
Movie : Subhas Chandra
Singer : Lata Mangeshkar
Music : Aparesh Lahiri
Lyricist : Pitamber Das
Cover Credits :
Singer : Debolinaa Nandy
Music Rearrangement : Arghya Babi Dutta
Mix & Master : Tarun Das
Edit & Directed by : Papan
D.O.P : Aniket Mukherjee & Papan
তিন মুঠো খুদের বিনিময়ে ছোটবেলায় যে ছেলেটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সে ছেলেটাই আঠেরো বছর বয়সে ভারতের বন্ধনমুক্তির শিখা জ্বালিয়েছিল নিজের হাতে। তবে এ গান বিপ্লব, যুদ্ধ কিংবা আন্দোলনের নয়। এই গান এক নাবালক কিশোরের তার মায়ের কাছ থেকে বিদায় চাওয়ার গল্প। যে জননীর গর্ভের আঁধার চিরে প্রথম পৃথিবীর আলো দেখেছিল সে, আজ সমস্ত আলো নিভে যাওয়ার সময় সেই জননীর মুখের দিকে চেয়েই হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরবে সে। তবে সেখানেই তো শেষ নয়, যে শিখা সে জ্বালিয়ে যাচ্ছে তা ছড়িয়ে পড়বে বাংলার ঘরে ঘরে। সেভাবেই বারবার মায়ের কোলে ফিরে আসবে সে। ক্ষুদিরাম বোস এক অনির্বাণ শিখার নাম

Ekbar Biday De Ma Ghure Ashi Song Lyrics In Bangla :

একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মা গো,
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ড বাসী,
আমি বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ড বাসী,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টে তে লোক না ধরে মা গো,
শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টে তে লোক না ধরে মাগো,
হলো অভিরামের দ্বীপজ্বালান মা
খুদিরামের ফাঁসি,
হল অভিরামের দ্বীপজ্বালান মা
খুদিরামের ফাঁসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
বারো লক্ষ তেত্রিশ কোটি

রইল মা তোর বেটা বেটি মা গো,
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইল মা তোর বেটা বেটি মাগো,
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী,
ও মা তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মা গো,
দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মাগো,
তখন যদিনা চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি,
ও মা তখন যদিনা চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
একবার বিদায় দে মা লিরিক্স ইংরেজিতে – লতা মঙ্গেস্কর ঃ
Ekbaar biday de ma ghure ashi
Hashi hashi porbo phashi

dekhbe bharatbashi
Ekbar biday de maa ghure ashi
Kaler boma toiri kore
Dariye chilam rastar dhare Maa go
Borolatke marte giye
Marlam aar ek england basi
Ekbar biday de ma ghure asi
Shonibaar bela dostar pore
Gorge Court e te lok na dhore Maa go
Holo Abhiramer deep jalan Ma
Khudiramer phashi
Ekbaar biday de maa ghure asi
Baro lokkho tetrish koti
Roilo maa tor beta beti maa go
Tader niye ghor koris Maa
Bouder koris dashi.
Ekbaar biday de ma ghure asi
Dosh mash dosh din pore
Jonmo nebo mashir ghore Maago
Tokhon jodi na chinte paris
Dekhbi golay phnashi
Ekbaar biday de maa ghure ashi.

 

Related Lyrics