|

Bhalobashi Tomay Lyrics (ভালোবাসি তোমায়) Lagnajita | Ranajoy

 

Bhalobashi Tomay Lyrics

 

Bhalobashi Tomay Lyrics Lagnajita And Ranajoy :

ভালোবাসি তোমায় গানটি গেয়েছেন লাগনজিটা চক্রবর্তী এবং রণজয় ভট্টাচার্যী।  ভালোবাশি টময়ের গানে বাংলা লিখেছেন শাহদব আকবর লাবু চৌধুরী।
Song : Bhalobashi Tomay
Singer : Lagnajita Chakraborty &
Ranajoy Bhattacharjee
Lyrics : Shahdab Akbar Labu Choudhury
Tune : Ranajoy Bhattacharjee
Mixing & Mastering : Anirban Ganguly
Music Arranged & Produced by : Ranajoy Bhattacharjee
Label : G Series

Bhalobashi Tomay Song Lyrics In Bangla  :

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে।
বেঁধেছি ঘর হৃদয়ের পর
গাঢ় সবুজ ওই গহীন বনে মোর,
শুধু তুমি আর আমি
আমরা দু’জন রবো সেথায় কাল কালান্তর।
রবে না দেহ, রবে শুধু মন
রবে ভালোবাসা অনন্ত জীবন।
যেমন আছি তেমনই রবো
অন্তহীন শ্রোত-ধারার মতো।
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
ভালোবাসি তোমায়, ভালোবাসি।।
কখনো নাইবো ঝর্ণা ঝরায়
বাইবো মোরা পাহাড় ঘেঁষা
শীতল নদী ধারায়।
কোমর বিছা নুপুর পায়ে
সিঁদুর রঙা শাড়ি পরে,
চলবে তুমি ঘন সবুজ
আঁকাবাঁকা পাহাড় ধরে,
নয়ন মেলে দূর থেকে আমি
শুধু দেখবো তোমায় হৃদয় ভরে।
ভালোবাসি তোমায়,
ভালোবাসি।।
উড়বো মোরা নীল আকাশে
হাতে হাত ধরে,
কখনো ভাসবো সাদা মেঘ ভেলায়
দু’জনে দুজনার হয়ে।
চলে গেলে সবাই মিলে যায়
তারার মিছিলে,
আমরা বেড়াবো চাঁদের আলোয়
জানা অজানার মাঝে।
সূর্য হয়ে আলো দেবো তোমায়
চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়,
মায়ার বাঁধনে বেঁধেছি মন
ভালোবাসা দিয়ে যাবো তোমায়
সারাটা জীবন।
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে,
ভালোবাসি তোমায়, ভালোবাসি।।

ভালোবাসি তোমায় লিরিক্স ইংরেজিতে  – লগ্নজিতা চক্রবর্তী, রনজয় :

Bhalobashi Tomay
Ontore ontore sarata hridoy jure
Bedhechi ghor hridoyer por
Garo sobuj oi goheen bone mor
Shudhu tumi aar ami
Amra dujon robo sethay kaal kalantor
Robe na deho robe shudhu mon
Robe valobasha ononto jibon
Jemon achi temoni robo
Ontoheen shrot dharar moto
Valobashi Tomay
Antore antore sarata hridoy jure

Related Lyrics

  • You Are My Love Lyrics (ইউ আর মাই লাভ) Ash King | Raavan

        You Are My Love Lyrics from Raavan : You Are My Love Lyrics from Raavan Bengali Movie Song Is Sung by Ash King. Music Composed by And You Are My Love Lyrics Written by Budhaditya Mukherjee.Raavan Movie Cast : Jeet, Lahoma Bhattacharya, Tanusree Chakraborty And Others. Song : You Are My Love Singer…

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…