|

Dugga Elo Lyrics (দুগ্গা এলো) Akriti Kakar | Debanjali Puja

 

Dugga Elo Lyrics by Akriti Kakar And Debanjali :

Dugga Elo Bengali Durga Puja Song 2020 Is Sung by Akriti Kakar And Debanjali B Joshi. Starring: Priyanka Sarkar, Monami Ghosh, Sandipta Sen, Adrija Roy, Trina Saha, Swastika Dutta, Roshni Bhattacharya, Antasheela Ghosh, Rittika Sen, Bibriti Chatterjee, and others. Music Composed by Ajay Singha And Dugga Elo Durga Puja Song Lyrics Written by Rajib Chakraborty.
Song : Dugga Elo
Singers : Akriti Kakar & Debanjali B Joshi
Backing vocal : Dia Roy Choudhury
Music Composer : Ajay Singha
Lyrics : Rajib Chakraborty
Director : Baba Yadav
DOP : Souvik Basu
Choreographer : Baba Yadav
Editor : Amir Mondal and Avik Maity
Color and DI : Amir Mondal and Avik Maity
Line Producer : StoriBoat
Label : SVF

Dugga Elo Song Lyrics In Bengali :

কথন :
সময় যত অচেনা হোক
উৎসবের পরশ লাগুক প্রাণে,
আলোয় আলোময় হয়ে উঠুক রূপ-লাবণ্য
এতটুকু আঁধার যেন না থাকে মনে,
মায়ের আশীর্বাদে তো সবার অধিকার
তাই সময় যতই অচেনা হোক
উৎসবের পরশ লাগবেই প্রাণে।
গান:
শিউলি ফুলের নোলক দেবো
দেবো কাঁচের চুড়ি,
খোঁপায় আমি বেঁধে দেবো
হলুদ সোনাঝুরী।
নুপুর দেব ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি,
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি।
ও কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে,
অন্ধকারের রাত পেরিয়ে
আলোয় বাঁশি বাজে ..
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো, দুগ্গা এলো
দুগ্গা এলো, দুগ্গা এলো ..
মা যে আমার দশভূজা
আগলে রাখে সব
ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব।
হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়,
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয়,
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই …
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
অঞ্জলী আর সন্ধি পুজো
পঞ্চ প্রদীপ জ্বালো,
ত্রি-নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো।
আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে,
অসুখবিনাশে যেন দূর্গা বসত করে।
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই …
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
দুগ্গা এলো লিরিক্স – আকৃতি কক্কর দূর্গা পূজার গান ২০২০ :
Shiuli phooler nolok debo
Debo kancher churi
Khopay ami bedhe debo
Holud sonajhuri
Nupur debo jhumko lotar
Kolka parer shari
Shaluk fuler megh muluke
Haway Taane gari

Related Lyrics

  • You Are My Love Lyrics (ইউ আর মাই লাভ) Ash King | Raavan

        You Are My Love Lyrics from Raavan : You Are My Love Lyrics from Raavan Bengali Movie Song Is Sung by Ash King. Music Composed by And You Are My Love Lyrics Written by Budhaditya Mukherjee.Raavan Movie Cast : Jeet, Lahoma Bhattacharya, Tanusree Chakraborty And Others. Song : You Are My Love Singer…

  • Valobasha Baki Lyrics (ভালোবাসা বাকি) Popeye

        Valobasha Baki Lyrics by Popeye : Valobasha Baki Lyrics Written by And Song Is Sung by Popeye & Farman Mehdi . Music Arranged by Talat Minhaz. Music Composed by Talat Minhaz. Song Mixing and Mastering by Talat Minhaz. Song : Valobasha Baki Composed by :  Popeye & Farman Mehdi Lyrics: Popeye Music produced: Talat Minhaz   Ohe Ki…

  • Utshorgo Lyrics (উৎসর্গ) Tasnif Zaman

       Utshorgo Lyrics by Tasnif : উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। তাসনিফ জামানের লেখা বাংলা ভাষায় উত্সর্গো লিরিক্স এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান। Song : Utshorgo Vocal & Lyrics : Tasnif Zaman Composed by : Sajid Sarkar Utshorgo Song Lyrics In Bangla : আমার সবটুকু বিশ্বাস যে…