Shongshar Lyrics (সংসার) Sohan Jajabor

Shongshar Lyrics By Sohan Jajabor

Shongshar Lyrics By Sohan Jajabor:

Song Information :
Song : Shongshar  (সংসার)

 

Singer : Sohan Jajabor
Lyric : Dij Dash
Tune & Music : Sohan Jajabor
Language : Bangla
Label : Agniveena

 

Shongshar Lyrics By Sohan Jajabor:

 হলো যা হবার বাকি কিছু নাই আমার
হলো যা হবার বাকি কিছু নাই আমার
সকাল মরলেই বাঁচি
ওরে সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এই সব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
আমি পরকে আনিলাম ঘরে হইয়া সরল
রুপের মগ্ন হইয়া তারে সঁপিলাম সকল
এখন সে অভাগী করে রাগারাগি
এখন সে অভাগী করে রাগারাগি
ভূতেধরা রোগী আমি সেজেছি
সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এই সব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
আমি ভেবেছিলাম ভাইয়েরই বল বড়ই বাহুবল
আপদে বিপদে আমার সহায়ও সম্বল
ভাইয়ে বলছে ভাগ কইরা দেন আধা
ভাইয়ে বলছে ভাগ কইরা দেন আধা
হায়রে জনম গাধা আমি সেজেছি
সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এই সব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ নাই
কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই
পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া
পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া
হায়রে জনম পোড়া আমি সেজেছি
সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এই সব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
আমার ভাই বন্ধু আত্নীয়-স্বজন পাড়া প্রতিবেশী
সকলের কাছে যেনো আমি একটু বেশি
ভেবে দ্বিজ দাসে কেউনা ভালোবাসে
ভেবে দ্বিজ দাসে কেউনা ভালোবাসে
পরপারের আশায় এখন বসেছি
সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এই সব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
হলো যা হবার বাকি কিছু নাই আমার
হলো যা হবার বাকি কিছু নাই আমার
সকাল মরলেই বাঁচি
ওরে সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এই সব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
সংসার লিরিক্স সোহান জাজাবরঃ
Holo ja hobar baki kichu nai amar
Holo ja hobar baki kichu nai amar
Sokal morlei bachi
Ore shongshar ar Shongshar
Maina chara chakure
Ai sob kore koto chole geche
Shongshar ar shongshar

Related Lyrics

  • Vebe Vebe Boli Lyrics (ভেবে ভেবে বলি) Hridoy Khan

      Song Name – Vebe Vebe Singer – Hridoy Khan & Nijhu Lyrics – Tani Tune & Music Composition – Hridoy Khan Director – Ripon Khan Genre – Modern Label – Laser Vision Vebe Vebe Boli Lyrics By Hridoy Khan: ভেবে ভেবে বলি বন্ধ দু চোখের, নিভু নিভু কালোয় যে আলোয় ভেসে আস তুমি মনে…

  • Valobeshe Tumi Ami Lyrics ( ভালবেসে তুমি আমি) Belal Khan & Porshi

      Song: Valobeshe Tumi Ami Singer(s): Belal Khan & Porshi Album: Ek Prithibi Prem Label: Soundtek Valobeshe Tumi Ami Lyrics By Belal Khan & Porshi: ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর, মরেনা ভালবাসা বেচে থাকে বুকের ভেতর ও মরেনা ভালবাসা মরেনা ভালবাসা বেচে থাকে বুকের ভেতর!! ভালবেসে তুমি আমি…

  • Valobasi Priyo Lyrics (ভালবাসি প্রিয়) Arfin Rumey | Porshi

        Valobasi Priyo Lyrics By Arfin Rumey And Porshi : Song: Valobasi Priyo Artist: Arfin Rumey And Porshi Album: Jeona Durey (Best of Arfin Rumey) Valobasi Priyo Song Lyrics In Bangla : কি করে বলবো তোমায় ভালবাসি প্রিয় কি করে বুঝাব তোমায় আমায় বুঝে নিও হৃদয়ের আর্তনাদ কেন প্রেমের আগুনে ভালবাসার জল চায় তৃষ্ণানার্ত…

  • Valobasho Bolei Song Lyrics (ভালবাস বলেই) Nancy

      Valobasho Bolei Song Lyrics By Nancy: Music Composed By Najir Mahmud And Tumi Valobasho Bolei Song Lyrics Are Penned By Ahmed Risvy From Bangla 2016 Album Bhalobasho Bolei Starring: Shipan And Suma Directed And VFX By Chandan Roy Chowdhury, Music Arrangement By Musfiq Litu. Song: Valobasho Bolei Singer: Nancy Album: Valobasho Bolei Lyricist: Ahmed Risvy…