Neela Lyrics (নীলা) Miles
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকে শুধু চায়
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চাই
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরও কাছে পেতে চাই
ঝর্ণা ধারারই মতো
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম…