Ki Jala Diye Gela Lyrics (কি জালা দিয়ে গেলা) Hridoy Khan
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
না রাখি পালঙ্কের উপরে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপরে
সিঁথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে
সিঁথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে
ভিড়িয়ে রেশমি ডোরে
ভিড়িয়ে রেশমি ডোরে
এত ঘুমে কেনে ধরে
ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
না ডাকি ননদিনীর ডরে
না ডাকি ননদিনীর ডরে
কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পড়ে
কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পড়ে
কহে আশকর আলী সাধু শত জনে
উদাসী বানাইলো মোরে
উদাসী বানাইলো মোরে