Bela bose lyrics (বেলা বোস) Anjan Dutta
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও বিয়ে তুমি করছো না
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস!
Starting এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে confirm
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
Hello! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
জরুরি খুব জরুরি দরকার
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা!
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা!
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
দিন না ডেকে বেলাকে একটিবার
Meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
Hello, তুমি শুনতে পাচ্ছো কি?
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
Hello! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
Meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
Hello! 2441139
2441139 ধুর ছাই!
2441139
Hello! 2441139
Hello! 2441139
2441139