Icche Ghuri Lyrics (ইচ্ছে ঘুড়ি) Shironamhin
ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান
প্রকাশকালঃ ২০০৬
তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা
তোমার আকাশ করছে চুরি
ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে
ব্যস্ত সময় যাচ্ছে চলে
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
ওড়াও ওড়াও সুতোর টানে
আকাশের নীল যাচ্ছে চুরি
তোমার সব ইচ্ছে ওড়ে
আকাশ খেয়ালী মনে
হারায় কিছুই না জেনে
ঝড়ো হাওয়ায় রঙ হারালে
নির্বাক ইচ্ছে, আচমকা দিশেহারা
সঙ্গী করো আমায় তুমি
বেয়াড়া যত মেঘের ছায়া
করছে চুরি স্বপ্নভূমি
ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সুতোয় বাঁধা ছাড়িয়ে আকাশ
অন্য ভুবন দেখবে বলে
ভাঙছে তোমার মেঘলা রেখা
ওড়াও ওড়াও সুতোর টানে
আকাশ আবার হবে যে দেখা।
